1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

আন্তঃনগর ট্রেন ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ চালু করার দাবিতে মানববন্ধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ২৪৯ বার পঠিত

ইমরান হোসাইন, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারি আন্তঃনগর ট্রেন ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ চালু করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে রেল বাচাও আন্দোলন-সিরাজগঞ্জ’র ব্যানারে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে এ্যাড. মাহবুব এ খোদা টুটুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক ড. জান্নাত আরা হেনরি, সিরাজগঞ্জ গণহত্যা অনুসন্ধান কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, নাট্য ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম চৌধুরী জগলু, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মোমিন বাবু, আ ফ ম মাহবুবুল হক স্মৃতি পাঠাগারের আহবায়ক সাংবাদিক ইসমাইল হোসেন, বাসদ জেলা শাখার আহবায়ক কমরেড নব কুমার কর্মকার, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবিন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ইসমাইল হোসেন, আবু এহিয়া খান প্রমূখ ।

 

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, আমাদের সিরাজগঞ্জ বাসীকে রেলসেবা থেকে বঞ্চিত করার ষড়যন্ত্রের করা হচ্ছে।

সিরাজগঞ্জের এই রেলসেবা নিয়েই বারে বারে কেন এত তালবাহানা রেল কর্তৃপক্ষের । সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিও বন্ধ করা হয়েছে। এমনকি নিম্ন আয়ের মানুষের যাতায়াতের ভরসাস্থল লোকাল ট্রেনটিও বন্ধ করে দেয়া হয়েছে। আমরা এই

এসিবগিসহ আন্তঃনগর ট্রেনের সকল সুবিধা নিশ্চিত করে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবি জানাই।

 

বক্তারা আরও বলেন, আগামী ১০ দিনের মধ্যে আন্তঃনগর ট্রেন “সিরাজগঞ্জ এক্সপ্রেস” চালু না হলে রেলপথ অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।

 

‘সিরাজগঞ্জ শহরবাসিকে রেলসেবা থেকে বঞ্চিত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াও’ ¯স্লোগানে আয়োজিত মানববন্ধনে সিরাজগঞ্চের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ এই মানববন্ধনে অংশগ্রহন করে।

 

উল্লেখ্য ২০২০ ইং সালের মার্চে করোনা সংক্রমন ছড়িয়ে পড়লে সারাদেশের অন্যান্য ট্রেনের সাথে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিও বন্ধ করে দেয়া হয়। এরপর দেশের রেল নেটওয়ার্কের অন্যান্য ট্রেন চালু করা হলেও সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চালু করা হয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT