1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

শার্শায় ভারতীয় ফেনসিডিল সহ আটক -৪।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ১৯০ বার পঠিত

মেহেদী হাসান,যশোর শার্শা প্রতিনিধি :

যশোরের শার্শার পল্লীতে অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ জলিল মোড়ল (৩৫), সাত্তার আলী বিশ্বাস (৩৭) চিন্টু হোসেন (৩০)ও হাসান মন্ডল(২৮) নামে চার জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ।

 

বুধবার(২৫ আগষ্ট) রাত ১০.৩০ সময় উপজেলার খলসীবাজার টু গোগা বাজার গামী রাস্তার নতুনহাট বটতলা (ধেরেখালী) এলাকার পাঁকা রাস্তার উপর হতে এ মাদক সহ তাদেরকে আটক করা হয়।

 

আটকৃতরা বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের আবুল বাসারের ছেলে হাসান মোড়ল,হাসান আলী মোড়লের ছেলে আঃ জলিল মোড়ল,গোলাম হোসেনের ছেলে সাত্তার আলী বিশ্বাস ও জামাল উদ্দীনের ছেলে চিন্টু হোসেন।

 

ডিবি জানায়,মাদক পাচারের গোপন খরবে জেলা গোয়েন্দা শাখা যশোরের এসআই আরিফুল ইসলাম, এসআই রইচ আহমেদ, এএসআই নির্মল কুমার ঘোষদের সমন্বয়ে একটি চৌকস টিম শার্শা থানাধীন পাঁচভুলাট সাকিনস্থ খলসীবাজার টু গোগা গামী রাস্তার নতুনহাট বটতলা (ধেরেখালী) পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত এ চার মাদক ব্যবসায়ীকে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২,১০,০০০/= (দুই লক্ষ দশ হাজার) টাকা।

 

ডিবি আরো জানায়,গ্রেফতারকৃত প্রত্যেক আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।

 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি বদরুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT