1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

ফেসবুকে আ.লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ২০৩ বার পঠিত

ফেসবুকে আ.লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

শহিদুল ইসলাম সুইট, সিংড়া(নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আজহারুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুইটি আইডি থেকে মিথ্যা অপপ্রচার চালিয়ে তার ভার্বমূতি ক্ষুন করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় সুকাশ ইউনিয়ন লীগের সভাপতি সিংড়া থানায় একটি সাধারণ ডায়েরি (নাম্বার-৯৮০) দায়ের করেছেন।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, কে বা কাহারা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে শুকাশ আওয়ামী লীগ ও Md Fahad Hasan নামক দুইটি ফেসবুক আইডি থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে মানহানির লক্ষ্যে রাজনৈতিক ও সামাজিকভাবে তাঁর জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তাঁকে সমাজে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, কু-রুচিপূর্ণ, অশালীন স্ট্যাটার্স, কমেন্ট ও আপত্তিকর লেখা দিয়ে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করিয়া আসছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ নিয়ে অপপ্রচারকারীদের কার্যক্রমে তিনি আতঙ্কিত। এ বিষয়ে তিনি বিব্রতকর বলে জিডিতে উল্লেখ করেছেন। তিনি মিথ্যা অপ্রপচার ও অশালিন স্ট্যাটাস, পোষ্ট ও মন্তবের তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এদিকে সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আজহারুল ইসলামের বিরুদ্ধে ফেসবুকে অশালীন মন্তব্যর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠে। ফেসবুক ব্যবহারকারীগন উক্ত বিতর্কিত আইডি ও জরিতদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দেওয়ার দাবি জানান।

সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী জিডি দায়েয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT