1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

উল্লাপাড়ায় ট্রাকচাপায় ৩জনের মৃত্যু

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ২২৩ বার পঠিত

মোঃ শাহাদত হোসেন –

 

উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলাধীন সলঙ্গা থানার পাঁচলিয়া এলাকায় ট্রাকচাপায় ব্যাটারি চালিত অটোভ্যান চালকসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৫ আগষ্ট) সকালে বঙ্গবন্ধু সেতু-হাটিকুমরুল গোলচত্বর মহাসড়কের পাঁচলিয়া ফুট ওভার ব্রীজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাঁচলিয়া গ্রামের মৃত ফুলচাদের ছেলে হায়দার আলী (৫০), একই গ্রামের মৃত মোতাহের হোসেনের ছেলে ভ্যানচালক খোদা বক্স (৩০) ও কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের শাহাদত হোসেন (৫৫)।

স্থানীয়রা জানান, সকালে পাঁচলিয়া এলাকায় ফুটওভার ব্রীজের নিচ দিয়ে ব্যাটারিচালিত অটোভ্যানযোগে মহাসড়ক পার হচ্ছিলেন তারা। এ সময় রাজশাহীগামী রড বোঝাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, ভোরে ট্রাক চাপায় তিন জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সনাক্ত করা সম্ভব হয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT