1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

সরিষাবাড়ীতে অন্তঃসত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ১৮২ বার পঠিত

স্বপন মাহমুদ, সরিষাবাড়ী প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে শিল্পী আক্তার (২৫) অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (২২ আগস্ট) সন্ধায় সরিষাবাড়ী পৌরসভার বাউসি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি শওকত আলীর স্ত্রী।
ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, নিহতের পেটে আঘাতের চিহ্ন ও ডান হাতের কনুই থেকে কাঁধ পর্যন্ত বৈদ্যুতিক ছেঁকার চিহ্ন ছিলো।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বাউসি মধ্যপাড়া গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে শওকত আলীর সাথে ২০১৩ সালে পার্শ্ববর্তী গজারিয়া গ্রামের খলিলুর রহমানের মেয়ে শিল্পী আক্তারের বিয়ে হয়। রোজা খাতুন নামে ৪ বছর বয়সী তাদের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই উভয়ের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এর জের ধরে ২০১৯ সালে শওকত তার স্ত্রী শিল্পিকে তালাক দেয়। আদালতে মামলা দায়ের হলে শওকত আলী হাজতবাস করে। পরে জামিনে এসে সে পুণরায় শিল্পী আক্তারকে বিয়ে করে। কিন্তু তাদের মধ্যে পূর্বের মতোই কলহ চলছিল। এদিকে রবিবার বিকেলে শিল্পী আক্তার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে প্রচার করে তার স্বামী। বিষয়টি এলাকায় সন্দেহের সৃষ্টি হলে খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে যায় থানা পুলিশ।

নিহতের স্বামী শওকতের দাবি, তার স্ত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। চিকিৎসার জন্য তাঁকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

নিহতের ভাই সেলিম ও ছোটবোন শিফা আক্তার বলেন, বোনকে প্রায়ই নির্যাতন করে বাড়ি পাঠিয়ে দিত তার দুলাভাই। শিল্পির স্বামী শওকত ইলেকট্রিক মিস্ত্রি তাই কিভাবে বিদ্যুৎ শর্ট দিয়ে মারতে হয় সেটা সে জানে। সকালে মারা যায় শিল্পি কিন্তু খবর দেওয়া হয় সন্ধার দিকে। মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে ধারণা করছে পরিবার। রাতেই লাশ থাকায় নিয়ে যায় পুলিশ।

এব্যাপারে সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয় সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT