1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

শাজাহানপুরে বজ্রপাতে নিহত দুই পরিবার পেল আর্থিক সহায়তা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২৭০ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে অর্থ সহায়তা পেল সম্প্রতি বজ্রপাতে নিহত উপজেলার গোহাইল আগড়া পাঁচগাড়িয়া গ্রামের শহিদুল ইসলাম ও রাকিব হোসেন সহ দুইটি পরিবার।

আজ রবিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের অর্থায়নে নিহত দুই ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকার দুটি চেক তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, শাজাহানপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, উপজেলা সহকারী প্রেগ্রামার মোস্তাফিজুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ছানোয়ার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রিপা পারভীন প্রমুখ।

উল্লেখ্য, গত ১৪ই আগস্ট শনিবার সন্ধ্যায় মরিচ জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মারা যান গোহাইল ইউনিয়নের আগড়া পাঁচবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (২৫) ও ওসমান গনির ছেলে রাকিব হোসেন (২৬)।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT