1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

ঝিনাইদহে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ১৬১ বার পঠিত

ঝিনাইদহ থেকে শাকিল আহমেদ।

ঝিনাইদহে করোনায় ক্ষতিগ্রস্থ অসহায়, দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা যুবলীগের কার্যালয় চত্বরে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। জেলা যুবলীগ নেতা বাসের আলম সিদ্দিকীর পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাচ আলী, সদর উপজেলা যুবলীগের আহবায়ক শাহ মো: ইব্রাহিম খলিল রাজা, যুব ফেডারেশনের আহবায়ক এস এম রবিসহ অন্যান্যরা। এসময় সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ২’শ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। করোনাকালে চাল, ডাল, আলুসহ খাদ্যসামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্র পরিবারগুলো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT