1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

পশ্চিম সুন্দরবনে বনবিভাগের অভিযানে ট্রলারসহ ভারতীয় ৪ জেলে আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ১৮০ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃঃ

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা
রেঞ্জের আওতায় পুষ্পকাটি টহল ফাড়ী এলাকার পাকড়াতলী চর হতে বনবিভাগের
কর্মকর্তাবৃন্দ ভারতীয় ৪ জেলে সহ মাছ ধরা জাল ও ট্রলার আটক করেছেন।

বনবিভাগের কর্মকর্তা রেজাউল করিমের নেতৃত্বে অভিযানে আটককৃত জেলেরা হলেন
ভারতের উত্তর চব্বিশপরগনা জেলার বাসন্তী পার্বতীপুর ২নং স্কীমের বঙ্কিম
মন্ডলের ছেলে বিকাশ মন্ডল, ঝড়খালী বাসন্তীর বিবেকানন্দ পল্লী অংশের
প্রফুল্ল মন্ডলের ছেলে শিকদার কৃষ্ণ (৪৫), ঝড়খালী বাজার বাসন্তীপুর
এলাকার সুধীর সরদারের ছেলে অলোক সরদার (৩৮) এবং একই গ্রামের ধীরেন
সরদারের ছেলে গুরুদাস সরদার (৪৪)।

বনবিভাগের কর্মকর্তাবৃন্দ জানান, আটককৃত ভারতীয় জেলেরা নানান কৌশলে
দীর্ঘদিন বাংলাদেশের সুন্দরবন এলাকায় অবৈধভাবে বনজ সম্পদ আহরণ করে
যাচ্ছে।
এমতাবস্থায় বন বিভাগের অভিযানে শনিবার বিকাল অনুমানিক ৫ টার দিকে তাদেরকে
আটক করা হয়।আটককৃত জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে। মামলা
নং-পিওআর নং ০২/ পুষ্প অব ২১-২২।

রবিবার আটককৃত জেলেদের আদালতে প্রেরণ করা হয়েছে। বুড়িগোয়ালিনী স্টেশন
কর্মকর্তা সুলতান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ছবি- পশ্চিম সুন্দরবনে বনবিভাগ কতৃক আটক ভারতীয় ৪ জেলে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT