1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক। খুলনার বটিয়াঘাটায় তক্ষক সহ আটক -১। খুমেক হাসপাতালে নিয়োগ নিয়ে তুলকালাম।

মতলব দক্ষিণে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পথসভায় গ্রেনেড হামলার সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে ——নির্মল রঞ্জন গুহ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ২১০ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী মতলব দক্ষিণ(চাঁদপুর) প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন,২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার সাথে জড়িত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমানকে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাহলেই যারা গ্রেনেড হামলায় নিহত হয়েছেন তাদের আত্মা শান্তি পাবে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ চাঁদপুরের মতলব দক্ষিণে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মতলব সেতুর দক্ষিণ পাড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে এ কথাগুলো বলেন। তিনি আরো বলেন, বাংলার মাটিতে বিএনপি-জামায়াতের কোন ঠাই নেই। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই দিন তারা রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসীবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা করে হত্যা করতে চেয়েছিল। আমরা এ হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার চাই। ঐ গ্রেনেড হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হাইমচরের আঃ কুদ্দুছও নিহত হয়েছেন। ২১ আগস্ট বেলা ২ টায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. হেলাল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সদস্য বাবু নির্মল গোস্বামী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন- পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, উপজেলা যুবলীগের যুগ্মা আহ্বায়ক দেওয়ান মো: পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর পিন্টু সাহা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ্র দাস, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন বাবুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ ফেরদাউস আলম।
এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী শহিদুল্লাহ লিটন, মোবাশ্বের চৌধুরী, সালেহ মোঃ টুটুল, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলহাজ¦ কামরুল হাসান রিপন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, সদস্য হুমায়ুন কবির পাটওয়ারী, আঃ আল সায়েম, উপ- আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জিসান মাহমুদ, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, উপজেলা আওয়ামী লীগ নেতা এম.এ আজিজ বাবুল, মোফাজ্জল হোসেন, আবুল কাশেম পাটওয়ারী, তাফাজ্জল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রহমত উল্লা চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ মুন্না, মানবাধিকার বিষয়ক সম্পাদক সিহাব হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নুরু, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মোল্লা, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পাটওয়ারী, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালী, উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম খান, সাধারণ সম্পাদক আঃ মতিন মেম্বার, উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক নাজির আহমেদ বাদল মাস্টার, মতলব পৌরসভার কাউন্সিলর আবুল বাশার পারভেজ, কাউন্সিলর সারোয়ার সরকার লিখন, জেলা ছাত্রলীগের নেতা রিয়াদুল আলম রিয়াদ, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ কাউসার আলম পান্না, মতলব পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক কালাম ফরাজী, মতলব ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক শাহিদ খালেদ (শামসু) প্রধান, নারায়ণপুর পৌর যুবলীগ নেতা মোঃ রাসেল প্রধান, আসিফ ইকবাল ডন, মোঃ গিয়াসউদ্দিন মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মোঃ কামরুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা পারভেজ, বশির আহমেদ, ডা. কিশোর কুমার পাল, ওসমান গনি, রাজন মিয়া, ইব্রাহিম, রনজিত সরকার, শ্রমিক লীগ নেতা জালাল উদ্দিন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে নেতৃবৃন্দরা চাঁদপুরের হাইমচরের আঃ কুদ্দুসের কবর জিয়াতর করেন। এছাড়াও নেতৃবৃন্দরা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT