1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

সরিষাবাড়ীতে হাত বাঁধা অবস্থায় হোটেল শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ১৯৫ বার পঠিত

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:

 

জামালপুরের সরিষাবাড়ীতে হাত বাঁধা অবস্থায় লিটন মিয়া (২৫) নামে এক হোটেল শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ। গত শনিবার(২১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার পৌরসভার শিমলাপল্লী তাডিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিটন মিয়া নারায়ণগঞ্জে নরুল ইসলামের ছেলে। সে তাড়িয়াপাড়া ফুলু মিয়ার বাসায় ভাড়া থাকতেন।

 

স্থানীয়দের সূত্রে জানা যায়, সরিষাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় করম আলীর হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতেন লিটন মিয়া। সকালে হোটেলে যেতে দেরি করায় নিহতের বাসায় হোটেল মালিক করম আলী গিয়ে ডাকাডাকি করেন। তার কোন সাড়া না পাওয়ায় ঘরের বেড়ার ফাঁকা স্থান দিয়ে তাকালে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এলাকাবাসীর ধারণা মাদককে কন্দ্রে করে দূর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে।

 

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর রকিবুল হক জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করা হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT