1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

স্বাভাবিক জীবনে ফেরার শপথ নিলেন ০২ (দুই) মাদক ব্যবসায়ী ওহিদুল ইসলাম ও চাঁন মিয়া।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ১৭৭ বার পঠিত

মোঃ আলমগীর হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।

 

বাংলাদেশ পুলিশ,ইন্সপেক্টর জেনারেল, ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) বাংলাদেশকে মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। যার প্রেক্ষিতে দেশ ব্যাপী বাংলাদেশ পুলিশ মাদক নির্মূলে নানামুখী তৎপরতা শুরু করেছে। এরি ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা কোণঠাসা হয়ে পড়েছে।

 

চুয়াডাঙ্গা সদর থানার ভান্ডরদহ গ্রামের আব্দুল ওহাবের পুত্র মো: ওহিদুল ইসলাম এবং আয়নালের পুত্র চাঁন মিয়াদ্বয় পুলিশি মাদক বিরোধী তৎপরতায় মাদক ব্যবসা পরিত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসর্মপণ করার সিদ্ধান্ত নেন। যার অংশ হিসেবে তারা শনিবার ২১ অগস্ট ২০২১ খ্রি. তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকায় পুলিশ সুপার, চুয়াডাঙ্গার কার্যালয়ে হাজির হয়ে জীবনে আর কখন মাদক ব্যবসা না করার অঙ্গীকার ব্যক্ত করে শপথ করেন।

 

এসময় চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। বিধায় আসন্ন বিপদ আসার পূর্বেই সকল মাদক ব্যবসায়ীকে আত্মউপলদ্ধি থেকে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার আহব্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT