1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

দোকান বাকীর টাকা চাইলে পুলিশের ভয় দেখিয়ে হুমকি, থানায় অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ২০১ বার পঠিত

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে দোকান-বাকীর টাকা চাইলে পুলিশের ভয় দেখিয়ে বিভিন্ন ধরনের হুমকি দেন হারুন জোয়ার্দার (৪২) নামে এক ব্যক্তি। এঘটনায় গত বুধবার(১৮ আগস্ট) সরিষাবাড়ী থানা অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী স্থানীয় দোকানদাররা।

 

স্থানীয়দের ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৩নং ডোয়াইল ইউনিয়নের ডিক্রীরবন্দ (বাংলা বাজার) এলাকায় ১০-১৫টি ওষুধি, মনোহারি, কাঁচা-মালসহ বিভিন্ন দোকানে নিয়মিত দোকান-বাকী খান পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় গ্রামের মৃত ছামাদ জোয়ারদারের মাদকাসক্ত ছেলে হারুন জোয়াদ্দার। বাকী খাওয়া সেই বকেয়া টাকা দোকানদাররা চাইলে, কিংবা কোন দোকানদার পণ্যসামগ্রী দিতে অনিহা প্রকাশ করলে তাদেরকে পুলিশের হুমকি দেন। সে দোকানদারকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে বলেন তোদের দোকানে অবৈধ মাদক-দ্রব্য রেখে পুলিশ দিয়ে ধরিয়ে দেব। আমাকে বাকী দিতেই হবে তোদের।

 

এছাড়া হারুন একজন মাদকাসক্ত সে প্রায় অনেক সময় মদ খেয়ে দোকানদারের নোংরা ভাষায় গালি-গালাজ করেন। এমনকি সে বাংলা বাজারে অবস্থান রত ভ্যান চালকদের গাড়ি ব্যবহার করে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে যাতায়াত করেন। কিন্তু ভাড়া না দিয়ে তাদেরকে হুমকি স্বরুপ কথা বলেন। সাধারণ মানুষ বাজার করতে আসলে হারুন চোর তাদেরকে বিভিন্ন সময় কৌশলে অপমান অপদস্ত করেন। পরবর্তীতে সাধারন মানুষ বাজারে আসতে অনেক ভয় পান। এসব কর্মকান্ডে স্থানীয় দোকানদাররা হারুনকে সংশোধন হতে বল্লে তাদেরকে পুলিশের ভয়ভীতি দেখান প্রতিনিয়তই। হারুন পুলিশের একজন (ইনফর্মা) হিসেবে কাজ করেন বলে জানান দোকান-দাররা। তারা আরো বলেন, হারুনের এসব কর্মকান্ডের পিছনে কিছু ইন্ধনকারী লোক রয়েছে। পরে দোকানদাররা তার ভয়ে এবং বকেয়া টাকা না দেওয়ায় গত বুধবার রাতে সরিষাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 

এব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর রকিবুল হক জানান, দোকানদাররা বকেয়া টাকা চাইলে ভয়ভীতি দেখান এমন অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT