1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও’র যোগদান। সাগরদাঁড়ি মধুসূদন একাডেমি’র আয়োজনে মধুসূদন দত্ত এঁর ১৫৩ তম মৃত্যবার্ষিকী পালিত। শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ। মণিরামপুরে ৩০ প্রান্তিক নারীকে ১০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ ও অর্থ প্রদান করা হয়। কালীগঞ্জে ১৮০০ প্রান্তিক  কৃষকের মাঝে বীজ, সার বিতরণ। শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার। সরিষাবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি । বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ । শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা ।

ঠাকুরগাঁওয়ে অংগ্রহণ মূলক উন্নয়ন ও কর্ম পরিকল্পনা প্রনয়ন সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ২৬০ বার পঠিত

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

 

ঠাকুরগাঁওয়ে অংগ্রহণ মূলক উন্নয়ন ও কর্ম পরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এপি’র আয়োজনে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিম এর সভাপত্বিতে অংগ্রহণ মূলক উন্নয়ন কর্ম পরিকল্পনা প্রনয়ন সভায় স্থানীয় সিটিজেন ভয়েস অব এ্যাকশন দলের সদস্য মো: তুষার ইমরান ও ফারজানা আক্তার মুন্নির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও সুপারিশমালা প্রদান করেন সদর উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা। বিশেষ অতিথি হিসেবে অংগ্রহণ মূলক উন্নয়ন কর্ম পরিকল্পনা প্রনয়ন সভায় মতামত ও সুপারিশমালা প্রদান করেন রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, সহকারী শিক্ষা অফিসার সাদজ্জাদ হোসেন, প্রধান শিক্ষক আব্দুর রহমান ও এপির প্রোগ্রাম অফিসার সুশীল চন্দ্র প্রমুখ।

 

পরিকল্পনা প্রনয়ন সভায় প্রাথমিক শিক্ষার গুনমত মান উন্নয়ন, মানসম্মত শিক্ষার পরিবেশ, শিশুদের জন্য সহপাঠক্রমিক শিক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম সহ শিশু স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ে বিভিন্ন তথ্য, বিদ্যমান সমস্যা ও উত্তরনের উপায়সমূহ বিশেষভাবে আলোচনা ও পর্যালোচনা করা হয় । সভায় সকলের মতামতা ও সুপারিশমালার ভিত্তিতে প্রাথমিক শিক্ষার গুনমত মান উন্নয়ন ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণের লক্ষে উন্নয়ন পরিকল্পণা প্রনয়ন করা হয়।

 

অংগ্রহণ মূলক উন্নয়ন কর্ম পরিকল্পনা প্রনয়ন সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক, ভিডিসি প্রতিনিধি, শিশু ও যুব ফোরামের প্রতিনিধিসহ এলাকার জনসাধারণ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT