1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

দেশের সকল মানুষকে করোনা টিকার আওতায় আনা হবে পরিবেশমন্ত্রী ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ২২৭ বার পঠিত

মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

 

মন্ত্রী আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে মৌলভীবাজারের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার কোভিড-১৯ প্রতিরোধ কমিটি’র সাথে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা এবং যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজারবাসীদের পক্ষ হতে

প্রদত্ত কোভিড-১৯ জরুরি চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের সকল মানুষকে করোনা টিকার আওতায় আনা হবে। সরকার টিকা সংগ্রহের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। সেজন্য বিশ্বের সম্ভাব্য সকল জায়গায় যোগাযোগ অব্যাহত আছে। টাকা কোনো সমস্যা নয়, দেশের জনগণের জন্য টিকা কেনা হবে। আর আমাদের দেশেও টিকা উৎপাদনের চেষ্টা চলছে। তবে সেজন্য সরকার বসে নাই।

 

 

সম্প্রতি যুক্তরাজ্য সফরের অভিজ্ঞতা বর্ণনা করে মন্ত্রী বলেন, উন্নত দেশ কোন অবস্থায় আছে, আর আমাদের সরকার জনগণের জন্য কি কাজ করছে, তা দেখতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য, দেশের মানুষে জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, তা বিশ্বে অনুকরণীয়। প্রধানমন্ত্রীর জন্য দোয়া করা দরকার।

তিনি বলেন, করোনা ভাইরাস থেকে মুক্ত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। মৌলভীবাজারে আঠারো বছরের উর্ধ্বে কতজন ভ্যাক্সিন গ্রহণের বাকি আছেন সে তালিকা তৈরি করতে জেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার- ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার জেলায় কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সির্ভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, বিএমএ মৌলভীবাজারের সভাপতি ডা. শাব্বির হোসেন খান ।

 

উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী সাইদুর রহমান রেনু ও আহমেদ হাসানের উদ্যোগে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল ও অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ২০ লক্ষ টাকা মূল্যের জরুরী চিকিৎসা সামগ্রী দেয়া হয়। জরুরি চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে ১০০টি অক্সিজেন সিলিন্ডার, ২টি হাই ফ্লো নেজাল ক্যানুলাসহ বিবিধ চিকিৎসা সামগ্রী। এছাড়াও, অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ ১০টি অক্সিজেন কনসেন্ট্রেটর ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স ২০ হাজার মাস্ক প্রদান করে। পরে জরুরী চিকিৎসা সামগ্রী সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT