1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

চাঁদপুরে পৃথক ট্রেন দূর্ঘটনায় অজ্ঞাত ২ ব্যক্তির মৃত্যু  ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ২০৭ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

চাঁদপুর শহরের মিশন রোডে ও হাজীগঞ্জ উপজেলার সাতবাড়িয়া নামক স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

১৯ আগস্ট বৃহস্পতিবার রাত পোনে ১০ টার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের চাঁদপুর শহরের মিশন রোডের পূর্ব দিকে খান বাড়ির সামনে এবং হাজীগঞ্জ সাতবাড়িয়া নামক স্থানে এ পৃথক দুটি ঘটনা ঘটে।

ট্রেনে কাটা পড়া নিহত এই অজ্ঞাত দুই ব্যক্তির কোন নাম-পরিচয় জানা যায়নি। তাদের একজনের বয়স আনুমানিক ৫৫ এবং অপর জনের বয়স ৩২ হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১০ টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর বড় স্টেশনে যাওয়ার পরপরই মিশন রোডের পূর্ব দিকে খান বাড়ির সামনে রেললাইনের পাশে এক অজ্ঞাত বৃদ্ধের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। ট্রেনের আঘাতে তার মাথার মগজ বের হয়ে রক্তাক্ত জখম হয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পরে তারা বিষয়টি চাঁদপুর ফায়ার সার্ভিসের লোকজনকে জানালে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি প্যাকেটজাত করে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পিএম রিপোর্টের জন্য লাশ মর্গে পাঠান।

চাঁদপুর নতুন বাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাকির হোসেন জানান, মেঘনা এক্সপ্রেস ট্রেনের আঘাতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর বিষয়টি স্থানীয় লোকজন আমাদেরকে জানিয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি প্যাকেট করে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশকে অবগত করেছি।

অপরদিকে একই দিন বেলা সাড়ে ১২ টায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাতবাড়িয়া নামক স্থানে সাগরিকা ট্রেনের নিচে ৩২ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছে বলে রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়। তারও কোন নাম পরিচয় পাওয়া যায়নি। ওই ঘটনায় একটি অপমৃত্যু মামলা করেন রেলওয়ে থানা পুলিশ মামলা নং- ০৬/২১।

এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মুরাদ উল্ল্যাহ বাহার জানান, মেঘনা এক্সপ্রেস ট্রেনের আঘাতে এই অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে পিএম রির্পোটের জন্য মর্গে পাঠানো হবে। তবে তারা দু,জনই অজ্ঞাত। তাদের কোন নাম পরিচয় পাওয়া যায়নি। আমরা পরিচয় শনাক্ত করার চেষ্টা করবো এবং পরিচয় শনাক্ত হলেই তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করবো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT