1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

কালিয়া ডাবল মামলার গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ২১২ বার পঠিত

কালিয়া(নড়াইল) প্রতিনিধিঃ

 

নড়াইলের কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ডাবল মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ জামির শেখ কে পার্শ্ববর্তী জেলা যশোরের অভয়নগর থানার বাশুয়াড়ী পুলিশ ক্যাম্প এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি কালিয়া উপজেলার আমতলা গ্রামের মরফুদুল শেখের ছেলে এবং সি আর ৬৮১২ ও ৪৬৬ মামলার আসামী।

কালিয়া থানাসূত্রে জানা যায়, আসামী জামির শেখ দীর্ঘদিন যাবত দুইটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত হওয়ার কারণে পার্শ্ববর্তী যশোর জেলার অভয়নগর থানাধীন বাশুয়ারী ক্যাম্প এলাকায় আত্মগোপনে ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার(২০আগস্ট) সকালে কালিয়া থানার এ এস আই সায়েম এর নেতৃত্বে কনস্টেবল পার্থ, মেহেদী, সোহেল সহ একটি দল অভিযান চালিয়ে আসামী জামির শেখকে গ্রেফতার করে।

গ্রেফতারের ঘটনার সত্যতা স্বীকার করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ কনি মিয়া বলেন,

নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় এর নির্দেশনায় আসামী জামির শেখকে অভয়নগর থানার বাশুয়ারী ক্যাম্প এলাকা থেকে আটক করা হয়েছে।

আসামীকে নড়াইলের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT