1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

এমপিকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস,  লালমনিরহাটে ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে আইসিটি আইনে অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১৯৩ বার পঠিত

সাধন ,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী সংসদ সদস্য মোতাহার হোসেনকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়ার অভিযোগ তুলে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদ হোসেন বক্করের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে অভিযোগ করেছেন মিজানুর রহমান মিজান নামে এক ছাত্রলীগ নেতা।

 

মঙ্গলবার মধ্যরাতে ওই ছাত্রলীগ নেতা বাদী হয়ে হাতীবান্ধা থানায় ডিজিটাল সিকিউরিটি আইনে এ অভিযোগ দায়ের করেন।

 

মিজানুর রহমান মিজান হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সম্পাদক বলে জানা গেছে।

 

পুলিশ জানায়, লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে হাতীবান্ধা উপজেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দিনব্যাপী ওই কর্মসূচির সাংস্কৃতিক অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়ে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদ হোসেন বক্কর নিজের ফেসবুক আইডি থেকে কিছু আপত্তিকর মন্তব্য করেন- এমন অভিযোগ বাদী ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজানের।

 

এতে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনকে সামাজিকভাবে হেয় প্রতিপন্নসহ তার মান-সম্মানের হানি করা হয়েছে বলে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ করেন ওই ছাত্রলীগ নেতা। পুলিশ অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করে তদন্ত করছে।

 

এ বিষয়ে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদ হোসেন বক্কর জানান, শোক দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান, এমনটি দেখে খারাপ লেগেছে। সে কারণে প্রতিবাদ করেছি। এখানে কাউকে হেয় প্রতিপন্ন করার প্রশ্নই আসে না।

 

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটি জিডি আকারে গ্রহণ করে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT