1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

চাটখিলে ৮০ পিস ইয়াবা ১৮ ক্যান বিদেশী বিয়ারসহ দুজন আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২১১ বার পঠিত

মনির হোসেন (চাটখিল উপজেলা প্রতিনিধি):

 

নোয়াখালী চাটখিল উপজেলায় পৃথক অভিযানে ১৮ ক্যান বিদেশী বিয়ার এবং ৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

 

চাটখিল থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ (১৮ আগস্ট) বুধবার চাটখিল থানাধীন পশ্চিম নোয়াখলায় চাটখিল থানা অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই মোঃ আলমগীর, এএসআই মোঃ অলি উল্লাসহ সঙ্গীয় ফোর্স অভিযান করে সুর্বণচর থানার চর মহিউদ্দিন হাবিব উল্যাহ মিয়ার হাটের আব্দুল মালেকের বাড়ীর মালেকের ছেলে মোঃ ইব্রাহীম (৩৪) কে ১৮ ক্যান বিদেশী বিয়ার এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

 

অপরদিকে, এসআই মোঃ আব্দুল বাতেন এবং তার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মনির হোসেন কচি’র বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোনাইমুড়ী থানার জয়াগ জয়নাল আবেদীনের বাড়ীর মোঃ আবুল কাশেম এর ছেলে হানিফ রিয়াদ (২২) কে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে চাটখিল থানা পুলিশ।

 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT