1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল পৌর নির্বাচনে নামছেন ইমদাদুল হক ইমদাদ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নামাজ গ্রাম দুর্গাপুরে গণসংযোগ। পাটকেলঘাটায় সোহাগ পরিবহন খাদে, ঘটনাস্থলেই নিহত- ১। পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার। হবিগঞ্জের বানিয়াচংয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ময়না মিয়া হত্যা মামলার আসামী জালাল ডাকাত গ্রেফতার। কেশবপুরে বাবার লাশ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি। সাগরদাঁড়িতে পঁচিশ বছর পর পূজা মন্দিরের জমি দখল মুক্ত হয়, ফিরে আসে শান্তি। কেশবপুরে জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অভিযানে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস। কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা। বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত । কেশবপুর উপজেলার মাঃ শিক্ষা অফিসার হলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক।

নিয়ামতপুরে সিরিজ বোমা হামলার ১৬ বছর উপলক্ষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ১৮৪ বার পঠিত

নিয়ামতপুরে সিরিজ বোমা হামলার ১৬ বছর উপলক্ষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মো নাহিদ হাসান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি।

২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি জামাতের যোগসাজশে জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী জেএমবি কতৃক দেশের ৬৩ টি জেলার ৫ শতাধিক স্থানে ঘৃণ্য ও নারকীয় সিরিজ বোমা হামলার প্রতিবাদে নওগাঁ নিয়ামতপুর উপজেলার আজ সকালে প্রতিবাদ সভা পালন করেছে উপজেলা আওয়ামিলীগ এর নেতা, কর্মীরা।

মঙ্গলবার সকালে উপজেলা
আওয়ামী লীগের কার্যালয়ের কর্মীদের নিয়ে এই একর্মসূচি পালন করে উপজেলা আওয়ামিলীগ এর নেতারা ।

উক্ত কর্মসূচিতে নিয়ামতপুর উপজেলার আওয়ামিলীগ এর সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব,সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় সভাপতির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ জঙ্গিবাদ মুক্ত হয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করতেই বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে এই হামলা চালানো হয়েছিল। ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল তাদের দোসর বিএনপি-জামায়াত বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বারবার মাথা চাড়া দিচ্ছে। তাদের প্রতিহত করতে দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হামলাকারী পলাতক জঙ্গীদের ও এই হামলায় মদদ প্রদানকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।

সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব বলেন, ‘বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটে। তারাই জঙ্গিদের লালন-পালন করে আসছে। ২০০৫ সালে দেশের ৬৩ জেলা ৫০০ টি পয়েন্টে বোমা হামলা চালিয়েছিল নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবি। ধিক্কার জানাই সেই জেএমবির মদদদাতা বিএনপি জোট সরকারের প্রতি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT