1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

যমুনা সার কারখানায় শ্রমিক-কর্মচারীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২৭৬ বার পঠিত

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত দেশের বৃহৎ যমুনা সার কারখানায় শ্রমিক-কর্মচারীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে সার কারখানার প্রশাসন ও শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে কারখানার প্রশাসনিক ভবনের হল মিলনায়তনে ২ হাজার ৩ শত সুরক্ষা সামগ্রী মাস্ক শ্রমিক-কর্মচারীদের মাঝে বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সুদীপ মজুমদার।
এসময় তিনি বলেন, বৈশ্বিক করোনা ভাইরাসের সংক্রমণ শুরু থেকে কারখানার শ্রমিক-কর্মচারীদের সুরক্ষার জন্য প্রশাসন কাজ করে যাচ্ছে। শ্রমিক ও কর্মচারীদের মধ্যে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা মুলক প্রচার ও লিফলেটে বিতরণ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজা বিতরণসহ বিভিন্ন কাজ করে যাচ্ছে। এ ছাড়াও কারখানা এলাকায় পরিবহন শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, যমুনা সার কারখানার বিভাগীয় প্রধান ইউটি ব্যাগিং এবং ইউরিয়া অশ্বিনী কুমার ঘোষ, ব্যবস্থাপক প্রশাসন মো. দেলোয়ার হোসেন, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, কার্যকরী সভাপতি আনোয়ারুল হক লেবুসহ কারখানার বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT