1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল বৃদ্ধ ভিক্ষুকের

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২০৭ বার পঠিত

মোঃ রমজান হোসেন হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ভিক্ষুকের। রবিবার (১৫ আগষ্ট ২০২১) দুপুরে পৌর শহরের ম্যাগপাই ক্রিয়েটিভ লার্নিং হোম স্কুলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যাক্তি হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের কাওলারা গ্রামের মৃত ওয়াজেদ আলী সরকারের পুএ ফজলুল হক সরকার (৭০)। সে ভিক্ষা-বৃত্তি করে সংসার চালাতেন, জানা যায় হালুয়াঘাট ময়মনসিংহ মহাসড়কে (ইমাম পরিবহন ঢাকা মেট্রো- ব ১৩-০৬২৯) নাম্বারের গাড়িটিতে হেলান দিয়ে ভিক্ষুক ফজলুল হক সরকার দাঁড়িয়ে ছিল। এরপর গাড়ী চালক গাড়ীটিকে ঢাকা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সিরিয়ালের জন্য প্রস্তুত করতে চাইলে ফজলুল হক গাড়ীর চাকায় পিষ্ট হয়ে কোমরের নিচের অংশ থেতলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান খান জানান, ঘাতক বাসটিকে (ইমাম) আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT