1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

শাজাহানপুরে খোট্টাপাড়া ইউনিয়নে জাতীয় শোক দিবস পালন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ১৯৯ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসটি পালন করেছে বগুড়ার শাজাহানপুর উপজেলার ৭নং খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদ।

 

আজ সোমবার দুপুরে অত্র ইউপি পরিষদ চত্বরে আলোচনা সভা ও ১৫ই আগস্টে সকল শহীদের প্রতি বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

 

জেলা আওয়ামীলীগের সদস্য ও খোট্টাপাড়া ইউপি পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প‍্যানেল চেয়ারম্যান এ.কে.এম আসাদুর রহমান দুলু।

 

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগেল সদস্য আলমগীর হোসেন স্বপন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু দীলিপ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব তালেবুল ইসলাম তালেব, সহ সভাপতি আব্দুল খালেক মাষ্টার, বগুড়া শহর আওয়ামী নেতা মোস্তাকুল ইসলাম বিজয়, খোট্টাপাড়া ইউপি আওয়ামী লীগের সভাপতি গাজীউল হক গাজী, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন দুদু, সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদ্রাসার সভাপতি সৈয়দ ফারুক হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল আলম শাওন, শহর স্বেচ্ছাসেবকলীগ নেতা মোতাহার হোসেন মিজু, আওয়ামীলীগ নেতা মোমিনুল হক মুক্তা প্রমুখ।

 

সভাশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্বারী নজরুল ইসলাম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT