1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

রূপগঞ্জে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত-৩।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২০৯ বার পঠিত

মো:শাহিন,(রূপগঞ্জ) প্রতিনিধি ঃ

গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার মুন্সি পাম্পের সামনে ১৬ আগষ্ট প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে উদ্ধার করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। নিহতরা হলেন, গাজীপুর জেলোর টঙ্গী বোর্ডবাজার এলাকার খলিলুর রহমানের ছেলে প্রাইভেটকারের চালক আলমগীর হোসেন (৩০), চাঁদপুর জেলার সেনাবাহিনীর কার প্রিন্টার আজাদ হোসেন (৩৫), আনোয়ারের ছেলে রফিকুল ইসলাম(৩১)।

পুলিশ জানায়, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কে কাঞ্চনমুখী প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-২৫-৬৭৮০) ও গাউছিয়ামুখী দ্রুত গতির ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২০-২৮৫৯) সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে ভুলতা হাইওয়ে পুলিশের টিআই সালাউদ্দিন জানান, নিহত তিনজন পুরুষ যাত্রী। তাদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে।###

তাং-১৬-০৮-২০২১ ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT