1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

বঙ্গবন্ধুর ভাষণ স্থলে ভাস্কর্যের সংস্কার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২১২ বার পঠিত

আল আমিন মিলন, আত্রাই,প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে বঙ্গবন্ধুর ভাষণ স্থলে নির্মিত ভাস্কর্যের সংস্কার করা হয়েছে। ভাস্কর্যটি বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদত বার্ষিকী ১৫ আগষ্ট রোববার বিকেলে সংস্কার কাজের উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম।

জানা যায়, ১৯৭০ সনে নির্বাচন উপলক্ষে সারা দেশে সফর করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর ধারাবাহিকতায় নওগাঁ মহকুমার আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ২৬ অক্টোবর ১৯৭০ তারিখ সোমবার সকাল আট টায় ট্রেন যোগে এই আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থীকে পরিচয় করে দিতে আসেন বঙ্গবন্ধু। সেদিন আ’লীগ মনোনিত প্রার্থীকে পরিচয় করে দিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন আমার দেয়া প্রার্থীকে বিজয়ী করা মানে আমাকে বিজয়ী করা। ২০১৭ সনে প্রয়াত এমপি ইসরাফিল আলম স্থানটিতে বঙ্গবন্ধুর এ ভাস্কর্য নির্মাণ করেছিলেন।

 

ইউএনও ইকতেখারুল ইসলাম জানান, চলতি বছরের ফেব্রয়ারী মাসে আত্রাইয়ে যোগদান করে বঙ্গবন্ধুর ভাস্কর্যটি অরক্ষিত অবস্তায় দেখতে পাই। মাননীয় সাংসদ ও জেলা প্রশাসক স্যারের পরামর্শে আজ এর সংস্কার করা হলো।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, এসিল্যান্ড মনজুরুল আলম, ওসি আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, ফরিদা পারভিন, আ’লীগ সম্পাদক আক্কাছ আলী, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT