1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

কাজিপুরে যথাযথ মর্যাদায় জাতীয় শোকদিবস পালন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২০৮ বার পঠিত

কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।

 

কাজিপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসন ও দলীয় নেতারা ১৫আগষ্ট জাতীয় শোক দিবস পালন করেছেন।

 

 

 

রবিবার (১৫আগষ্ট) সকাল ৮ টায় কাজিপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্র লীগ, জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

 

 

উপজেলা সদরে স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ও ছাত্র লীগ।

 

সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের হল রুমে ইউএন ও জাহীদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুজিব পরিবারের সকল সদস্য সহ জাতীয় চার নেতা, প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিম সহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আঃ কাদের।

 

সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও সকল অঙ্গসংগঠনের সমন্বয়ে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভারর্চুয়াল বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী জয় ।

 

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্র লীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার সহ সকল নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন। এবং একটি শোকর‌্যালী অনুষ্ঠিত হয়।

 

সকল নেতৃবৃন্দের উপস্তিতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্য, জাতীয় চার নেতা, প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিম সহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আঃ মুত্তালিব।

 

 

এছাড়া কাজিপুর হাসপাতালের আয়োজনে প্রতিবন্ধীদের করোনার টিকা প্রদান করা হয়।

 

উপজেলা প্রশাসন বিকেল ৩ টায় শিক্ষাথীদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT