1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

শাজাহানপুরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২০৬ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাাসনের আয়োজনে বিনম্র শ্রদ্ধায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদের চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পুষ্পস্তবক অর্পণ শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

 

উপজেলা প্রশাসনের জুম প্ল্যাটফর্মে জাতীয় শোক দিবসের আলোচনা সভা, বৃক্ষ রোপণ ও অসহায় দুস্থ মাঝে খাদ্য সামগ্রি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা সহকারী কমিশনার ভূমি আশিক খান, থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নান্নু খান, গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু,মুক্তিযোদ্ধা নীরেন্দ্র মোহন সাহা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাদশা আলমগীর, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, কৃষি কর্মকর্তা নূরে আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ, মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুনসহ উপজেলা বিভিন্ন দপ্তর কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ।

 

এছাড়াও উপজেলা সকল মসজিদে বাদ যোহর ইসলাম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদাত বরণকারী শহীদদের বিদেহী আত্মার শান্তি কামানা করে দোয়া মোনাজাত করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT