1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

জাতীয় শোক দিবসে বিজিবির খাদ্য সামগ্রী পেলো বহুল আলোচিত দহগ্রামের ১২০ পরিবার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২৩২ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মুল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন লোকালয় দহগ্রাম-আঙ্গরপোতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১২০টি গরীব ও অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

এসব খাদ্য সামগ্রীর প্যাকেটে ৫কেজি চাল, ২কেজি আলু, ১কেজি চিনি, ১লিটার সয়াবিনে তেল, ১কেজি লবণ ও ১টি করে সাবান দেওয়া হয়।

 

রবিবার (১৫ আগস্ট) সকালে দহগ্রাম ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল ইসাহাক আলী। এ সময় দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনসহ স্থানীয় বিজিবি কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এদিকে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

 

অপরদিকে লালমনিরহাট জেলা প্রশাসন, জেলা পরিষদ কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন, জেলা পুলিশ বাহিনী, থানা পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর ব্যানারে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT