1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

লালমনিরহাটে জাতীয় শোক দিবস ২০২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ১৭৩ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

রোববার (১৫ আগস্ট) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন লালমনিরহাট এর উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন সমূহে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

 

আল নাহিয়ান শিশু পরিবার এর সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকাল ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ।

 

ভার্চুয়াল প্লাটফর্মে সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কৃর্তির উপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

অনলাইন মাধ্যমে সকাল ১১টা ৩০মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

দুপুর ১২টায় জেলা ও উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলায় ১০০টি এবং প্রত্যেকটি উপজেলায় ৫০টি ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়।

 

মসজিদে বাদ যোহর এবং মন্দির, গীর্জায় ও অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার এবং তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কোরআন তেলওয়াত, হামদ-নাত, দোয়া মাহফিল, বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

 

এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাঃ রাশেদুল হক প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টিএমএ মমিন, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাড. সফুরা বেগম রুমী, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রুবেল রানা, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহসভাপতি এ্যাডঃ নজরুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ আশরাফ হোসেন বাদল, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ শফিকুল ইসলাম শফিসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT