1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

সাপাহারে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ১৫২ বার পঠিত

নাজমুল হক সনি, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

“বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা এঁর ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ডিজিটাল পদ্ধতিতে আয়োজিতব্য গণভবন থেকে মূল অনুষ্ঠান টেলিভিশনের মাধ্যমে উপভোগ শেষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় রোববার (৮ আগস্ট) বেলা ১০ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন।

 

সভায় বক্তারা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা কে শ্রদ্ধার সাথে স্বরন করে তাঁর ত্যাগ ও সুন্দরতম দিক তুলে ধরে আলোচনা করেন। পরে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৭ জন দুঃস্থ মহিলার মধ্যে ৭টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

 

এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান টকির পরিচালনায় পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ডা: মুহা.রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রশিদ ও নার্গিস সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মুজিবুর রহমান,থানা অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী মোল্লা,বাংলাদেশ আওয়ামীলীগ সাপাহার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, ইউপি চেয়ারম্যান আব্দুল বাকী, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সহ সভাপতি হাফিজুল হক, সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী রানা, প্রচারসম্পাদক নাজমুল হক সনি, সহ আন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT