1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম:
সরিষাবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি । বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ । শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা । ইসলামী আন্দোলন বাংলাদেশর নুতন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম মহাসচিব গাজী আতাউর রহমান। যশোরে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। বিলাইছড়ি বাজার গোল্ডকাপ টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত : চ্যাম্পিয়ন ব্রাদার্ হুদ । শার্শায় বীর মুক্তিযোদ্ধা মরহুম খাইরুল হককে গার্ড অফ অনার প্রদান। কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ। কেশবপুরের মঙ্গলকোটে বিএনপি নেতা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত।

চাঁদপুরে মুজিববর্ষে আশ্রয়নের ঘরে বসবাসকারীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন- ডিসি ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২০৮ বার পঠিত

রিফাত পাটোয়ারী, চাঁদপুর জেলা প্রতিনিধি

 

“আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার।”

আজ ৪ আগস্ট ২০২১ খ্রিষ্টাব্দ মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আবাসনে বসবাসকারীরা ৫২ টি পরিবার কেমন আছেন তা দেখতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে চাঁদপুর জেলার সদর উপজেলার লক্ষীপুর মডেল ইউনিয়ন পরিদর্শন করেন জেলা প্রশাসক চাঁদপুর, জনাব অঞ্জনা খান মজলিশ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি জনাব ডঃ জে আর ওয়াদুদ টিপু ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান ভূইয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আইয়ুব আলি ব্যাপারি এবং প্রেসক্লাবের সভাপতি ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।

 

জেলা প্রশাসক উপকারভোগীদের হাতে চাল, ডাল, লবণ, চিনি, চিড়া, সরিষার তেল, নুডুলসের মোট ১৬.৫ কেজির ৫২ টি প্যাকেট আশ্রয়নে বসবাসকারী ৫২ টি পরিবারের কাছে পৌঁছে দেন। অতঃপর জেলা প্রশাসক এবং ডঃ জে আর ওয়াদুদ টিপু মহোদয়ের আশ্রয়ন পকল্পে কিছু ফলজ গাছের চারা রোপণ করেন। ৫২ টি ঘরের প্রত্যেকটিতে জেলা প্রশাসক নিজে গিয়ে পর্যবেক্ষণ করেন এবং বসবাসকারীদের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT