1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

রূপসায় গলায় দড়ি নিয়ে এক যুবকের আত্মহত্যা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২৯৯ বার পঠিত

শহীদুল্লাহ্ আল আজাদ. রূপসা প্রতিনিধিঃ

 

খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের মুজিবরের মোড়, রামনগর এলাকায় রূপসা প্রিক্যাডেট কিন্ডার গার্টেন স্কুলের পাশে গলায় দড়ি দিয়ে ১ যুবকের আত্মহত্যা। উক্ত বিষয়ে জানা যায়, সলেমান শেখ ও নাজমা বেগমের পুত্র মোঃ জাহিদ শেখ (১৯) ২ আগস্ট রাতে পাশ্ববর্তী মামার ঘর থেকে রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যায়। সে পেশায় একজন সার্টার মিস্ত্রি। যে দিন কাজ না থাকায় সে অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে। তার মাতা নাজমা বেগমের মাথায় মানুষিক সমস্যা আছে। উক্ত ঘটনার দিন ৩ আগস্ট বেলা ২টা ৩০মিনিটের সময় তার মামা ইমন ব্যাপারী ও তার শাশুড়ি মানছুরা বেগম বাহির থেকে বাশঁ দিয়ে দরজা ঠেলা দিয়ে ঘরের মধ্যে জাহিদ শেখকে ঝুলান্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তখন স্থানীয় কিসমত খুলনা পুলিশ ফাঁড়ির এএসআই আফজাল হোসেন প্রথমে ঘটনাস্থলে আসেন। পরবর্তীতে বাস ষ্ট্যান্ড পুলিশ ফাঁড়ির এসআই কামরুল ইসলাম, রূপসা থানার ওসি সরদার মোশাররেফ হোসেন, তদন্ত ওসি মোঃ সিরাজুল ইসলাম, এসআই কামরুজ্জামান ঘটনাস্থলে আসেন, এবং লাশ ময়নাতদন্ত করার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতে প্রেরণ করা হয়। এ বিষয় রূপসা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।যাহার নং ০৪-/৩/৭/২০২১ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT