1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

শ্রীপুরে আশ্রয়ন প্রকল্পের ১০১টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২৯১ বার পঠিত

মোঃ রাশিদুল ইসলাম শ্রীপুর, মাগুরাঃ

 

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দুটি আশ্রয়ন প্রকল্পের ১০১ টি পরিবারের মাঝে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। আজ রবিবার বিকাল ৪ টার সময় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহর উপস্থিতিতে আশ্রয়ন প্রকল্পের ক্লাব ঘরের সামনে আশ্রয়ন প্রকল্পের আওতায় থাকা পরিবার গুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়৷

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ কহিনুর জাহান , শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম টোকনসহ সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ। হরিন্দী আশ্রয়ন প্রকল্পে থাকা সুবা রানী বলেন, আমরা গরিব মানুষ আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অভাবের সময়ে চাল, ডাল, তেল, আঠা,লবন দিয়েছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

 

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ জানান, শ্রীপুর উপজেলার ২ টি আশ্রয়ন প্রকল্পের মধ্যে হরিন্দী আশ্রয়ন কেন্দ্রের ৩৫ টি পরিবার ও সাচিলাপুর আশ্রয়ন কেন্দ্রের ৭৬ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী ৫ কেজি চাউল, ২ কেজি আটা, ১ কেজি লবন, ১ লিটার তেল ও ১ কেজি ডাউল অসহায় পরিবার গুলোর মাঝে বিতরন করা হলো। আশা করি করোনা পরিস্থিতিতে পরিবারগুলোর কিছুদিনের জন্য খাদ্যের অভাব লাঘব হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT