1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

লালমনিরহাটে ভারতীয় ফেনসিডিলের পরিবর্তে জায়গা করে নিয়েছে “এস কাফ”।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৩২১ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

আমদানি নিষিদ্ধ ফেনসিডিল পাওয়া যাচ্ছে না সীমান্ত জেলা লালমনিরহাটে। বিষয়টি জানার পর অনেকেই হয়তো স্বস্তি পাবেন। ভাববেন আমার ছেলেটা এবার তাহলে শোধরাবে। আমার ভাইটি তাহলে ফেনসিডিলের মত এই মরন নেশা ছেরে ঘরে ফিরে মায়ের কোল জোড়াবে। বাবার বাধ্য সন্তান হয়ে ব্যবসা সামলাবে। কিন্তু তা আর হয় কিভাবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় আর সীমান্তে কড়াকড়ি নজরদারীর কারণে ফেনসিডিল এখন দুষ্প্রাপ্য হলেও, নতুন মাদক “এস কাফ” দখলে নিয়ে নিচ্ছে ফেনসিডিলের জায়গা। আর এই মাদক ইতিমধ্যে ভারত সীমান্ত পার হয়ে স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। “এস কাফ” নামের নতুন এই মাদক বাংলাদেশে আনছে যারা তারাই ইতিপূর্বে ফেনসিডিলের কারবার করতো।

 

জানা গেছে, লালমনিরহাট জেলার দূর্গাপুর, মোগলহাট সীমান্ত রুট ও কুলাঘাট-বড়বাড়ী রুট দিয়ে ভারত থেকে আসা ফেনসিডিলের জায়গায় এখন “এস কাফ” নামের মাদক পাচার হয়ে আসে। পাচার হওয়া এসব মাদকদ্রব্য তুলে দেয়া হয় খুচরা ও পাইকারী বিক্রেতাদের হাতে। আর তা স্থানীয় ফেনসিডিল সেবীদের চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে বাহিরে। ফেনসিডিল দুষ্প্রাপ্য হওয়ায় নতুন এই মাদক সেবন করে বুদ হয়ে থাকছে যুবকেরা।

 

ফেনসিডিলের মতো দেখতে আর কোডিট ফসফেট মেশানো এ মাদক সেবনকারীদের সাথে কথা বলে জানা গেছে, “এস কাফ” নামের নতুন মাদক সেবন করলে, অনুভূতি অনেকটা ফেনসিডিল সেবনের মতো হলেও, অনেক সময় পেটে ব্যথা অনুভব হয়, মাঝে মাঝে মাথা ব্যথা করে, শরীরের বিভিন্ন জায়গায় ছোট ছোট ফুটকুনি ওঠে আর তা অনেক চুলকায়। মুখ শুকিয়ে আসে।

 

এদিকে অনেক মাদকসেবীর অভিভাবক বলছে, কোনও ভাবেই কি মুক্তি মিলবেনা সন্তানদের। দেশে একের পর এক আসছে নতুন নতুন মাদকের ফর্মূলা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে, শহরের বটতলা এলাকার এক মাদকসেবীর বাবা ও এক কলেজ শিক্ষক বলেন, রক্ষা করুন আমাদের দেশের ভবিষ্যত প্রজন্মকে। সে সাথে বর্ডার জুড়ে মাদক চোরাকারবারি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তারা।

 

নতুন এই মাদক সম্পর্কে লালমনিরহাট মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খাইরুল বাশার সাংবাদিকদের বলেন, এটি যদি ভারত থেকে এসে থাকে সে ক্ষেত্রে আমরা তা পরীক্ষা-নিরীক্ষা করে বলতে পাড়বো সেটি মাদক কি না। আর সুনির্দিষ্ট তথ্য পেলে আমরা ব্যবস্থা নিবো।

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি। ০১৭৩৫৪৩৮৯৯৯

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT