1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

নাসিম ফাউন্ডেশন’র উদ্যোগে কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ অক্সিজেন কনসেনস্ট্রেটর প্রদান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২৬২ বার পঠিত

মোঃশফিকুল ইসলাম, কাজিপুর প্রতিনিধিঃ

মহামারি করোনা দেশজুড়ে ভয়াবহ রূপ ধারণ করেছে। এমন পরিস্থিতিতে সাধারন মানুষের জীবন ও জীবিকা সংকটাপন্ন। একের পর এক শনাক্ত ও প্রাণহানির রেকর্ড গড়ছে।

 

ঠিক সেই মুহূর্তে বিশ্ব মানবতার জননী সফল প্রধানমন্ত্রী জননেত্রি শেখ হাসিনার নির্দেশানুযায়ী মানবতার সেবায় নিবেদিত প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিমের স্মরণে গঠিত আলহাজ্ব মোহাম্মদ নাসিম ফাউন্ডেশন এর উদ্যোগে প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি’র নির্দেশক্রমে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে, করোনা রোগীর অক্সিজেন চাহিদা মেটাতে অক্সিজেন কনসেনস্ট্রেটর প্রদান করেন আলহাজ্ব মোহাম্মদ নাসিম ফাউন্ডেশন।

 

রবিবার ০১/৮/২০২১ দুপুরে এমপি তানভীর শাকিল জয়ের নির্দেশক্রমে এবং আলহাজ্ব মোহাম্মদ নাসিম ফাউন্ডেশন এর সহযোগিতায় কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুলের নিকট এই মেশিন হস্তান্তর করা হয়।

 

 

 

এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা আঃলীগের সভাপতি শওকত হোসেন, আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার দেবব্রত রায়, মেডিক্যাল অফিসার ডাক্তার শাহিনুর আলম সবুজ, ডাক্তার কামরুল ইসলাম, উপজেলা ছাএলীগের সভাপতি রাজু আহমেদ, যুবলীগের সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ প্রমুখ। এ অক্সিজেন মেশিন উপহার দেওয়ার জন্য এমপি জয় মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্রের স্বাস্থ্য ও পঃপঃকর্তা ডাক্তার মোমেনা পারভীন জানান , দিন দিন করোনা সংক্রামন বাড়ছে। এই মুহূর্তে কাজিপুরের করোনারোগিদের চিকিৎসার জন্য অক্সিজেন সবচেয়ে বেশি প্রয়োজন। করোনারোগিদের এখন থেকে অক্সিজেন চাহিদা মেটাতে এটা সহায়তা করবে। বিদেশি তৈরি এ অক্সিজেন কনসেনস্ট্রেটর নিজে নিজেই পানির মাধ্যমে অক্সিজেন তৈরি করবে এবং রোগীরা তা ব্যবহার করতে পারবে। মানুষের জীবন বাঁচাতে এ উপহার সহায়তা করবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT