1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ইয়াবাসেবী ও বিক্রেতাসহ এক নারীসহ ছয়জনের কারাদণ্ড। বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু । পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক।

শার্শায় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা এসএমই ঋণ বিতরণ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২৪৪ বার পঠিত

মেহেদী হাসান শার্শা,যশোর :

যশোরের শার্শায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক ঘোষিত প্রণোদনা এসএমই ঋণ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার বেলা ১১টার সময় উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

এসেছে পল্লী শুভদিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ এবং বিআরডিবি থেকে এসএমই ঋণ নিন, দেশের উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখুন। এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের সমন্নয়ে বিআরডিবি উপজেলার প্রান্তিক কৃষক ও কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে বিভিন্ন প্রণোদনা সহায়তা প্রদান করে। প্রণোদনার মধ্যে ছিলো বিআরডিবি কতৃক ক্ষুদ্র ও মাঝারী শিল্পউদ্যোক্তাদের মাঝে নগদ ৩১লক্ষ টাকা ঋণ প্রদান, উপজেলা কতৃক সেলাই মেশিন, সিলিং ফ্যান, হুইল চেয়ার, কৃষি যন্ত্রাংশ, বাইসাইকেল ও ক্রীয়া সামগ্রীসহ অন্যান্য উপকরণ।

 

শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৫ যশোর-১ (শার্শা)’র মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, যশোর জেলা বিআরডিবি কর্মকর্তা কামরুজ্জামান, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহীম খলিল, শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা বিল্লাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT