1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ইয়াবাসেবী ও বিক্রেতাসহ এক নারীসহ ছয়জনের কারাদণ্ড। বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু । পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক।

ফেনীতে লাশ দাফন ও অক্সিজেন সেবা দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩৯১ বার পঠিত

ইউসুফ মুন্সী, ফেনী সদর প্রতিনিধিঃ

ফেনীতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্য ব্যক্তিদের লাশ দাফনে এগিয়ে এসেছেন ফেনী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ। দাফন টিমের আহবায়ক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার সেক্রেটারি আলহাজ্ব একরামুল হক ভূঁইয়া জানান, আমরা এ পর্যন্ত ৪৪ জন মৃত্য ব্যক্তিকে গোসল ও দাফন কার্যক্রম সম্পূর্ণ করেছি।

 

বাংলাদেশে মহামারি দেখা দিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমীর মূফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) এর নির্দেশে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তিদের গোসল ও লাশ দাফনের জন্য আমরা সিদ্ধান্ত গৃহণ করি। সেই মোতাবেক ২০২০ সাল থেকে জেলার সব উপজেলায় আলাদা আলাদা টিম ঘটন করে মৃত ব্যক্তিদের গোসল ও দাফনের ব্যবস্থা করি আসছি।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম জানান, মানুষের সেবা করা এটি একটি মহত কাজ আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই কাজের আঞ্জাম দিয়ে যাচ্ছি। বর্তমান সময়ে করোনা ভাইরাস প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সাধারণ মানুষরা নিজ খরচে অক্সিজেন সেবা নিতে পারছেন না। তাই আমাদের দলের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য ফ্রি অক্সিজেন সেবা চালু করা হয়েছে।করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ৪৪জন ব্যক্তিকে এপর্যন্ত গোসল ও দাফন করা হয়েছে। এছাড়াও ফ্রি অক্সিজেন সেবা প্রদান করা হয়েছে ২৬ জনকে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT