1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা। বিদ্যানন্দকাটি গ্রামের সমাজ সেবক নিমাই কৃষ্ণ ঘোষ আর নেই। কেশবপুর মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান। খুলনায় পরিবেশ অধিদপ্তরের অ২ হাজার ৫৪২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময়। মণিরামপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ক্যাম্পেল হাঁস ও মুরগীর বাচ্চাসহ শিক্ষা সহায়তার জন্য অর্থ বিতরণ। উপকূলের শ্যামনগরে নারীদের মাঝে লবন সহিষ্ণু গাছ বিতরণ। মুক্তাগাছায় কিশোরীদের আত্মকর্মসংস্থানে ব্র্যাক। যশোরে তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। বিলাইছড়িতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ।

রাঙ্গামাটির বরকলে অস্ত্রসহ ইউপিডিএফের ৪ সদস্য আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩১০ বার পঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি।

রাঙ্গামাটির বরকলে পার্বত্য শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (প্রসীত) দলের ৪ সদস্যকে অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জামাদিসহ​ আটক করেছে রাঙ্গামাটি সদর জোন। গতকাল শনিবার ভোরে বরকল উপজেলার ছোট কাট্টলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটকৃত ইউপিডিএফ সদস্যরা হলেন, ১. অন্নাসং চাকমা (৪৫), ২. সায়মন চাকমা (৪০), ৩. সুরেন চাকমা (৩৬) ও ৪. অনিল চাকমা (১৯)। এসময় তাদের কাছ থেকে ১টি একে ২২ রাইফেল, ৭৭ রাউন্ড এ্যামুনিশন, ১টি ম্যাগাজিন, ১টি ওয়াকিটকি সেট, ১টি সোলার চার্জার, চাঁদা আদায়ের রশিদ ও নগদ অর্থ সহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

 

এদিকে সেনা সূত্র জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করে আসছিল এবং তারা ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র শাখার সক্রিয় সদস্য বলে জানা যায়। আটককৃত সদস্যদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বরকল থানায় হস্তান্তর করা হবে।

 

রাঙ্গামাটি সদর জোন সূত্র জানান, পাবর্ত্য চট্টগ্রামের শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT