1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ইয়াবাসেবী ও বিক্রেতাসহ এক নারীসহ ছয়জনের কারাদণ্ড। বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু । পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক।

সন্ত্রাসীদের ক্ষুরাঘাতে গজারিয়ার এক জেলে গুরুতর আহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩০২ বার পঠিত

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ধীন চর রমজান বেগ এলাকার মো. আলমগীর হোসেন (৪২) নামে এক জেলে আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত মো. আলমগীর হোসেন ওই এলাকার মান্নান খাঁনের ছেলে।

 

গেল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সোনারগাঁও থানার চরকিশোর গঞ্জ গ্রামের বাতেন সরকারের বাড়ির সামেন সন্ত্রাসীদের হামলার শিকার হন তিনি।

 

স্থানীয় ও আহত ব্যক্তির পরিবার সুত্রে জানা যায়,

পার্শ্ববর্তী সোনারগাঁও থানার চরকিশোর গঞ্জ গ্রামের চিহ্নিত সন্ত্রাসী মো. ইউসুফ মিয়ার ছেলে আবু সাঈদ(২৭) তার নেতৃত্বে অনেক দিন ধরেই মেঘনা নদীতে জেলেদের কাছ থেকে চাঁদা তুলে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে সন্ত্রাসী চাঁদা দাবি করলে মো. আলমগীর হোসেন এর প্রতিবাদ করে। এরই জের ধরে মো. আলমগীর হোসেন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে চর কিশোর গঞ্জ বাজারে যাওয়ার পথে আবু সাঈদের নেতৃত্বে ৪/৫ জন সন্ত্রাসীরা তার পথ রোধ করে ধারালো ক্ষুর দিয়ে তার বুক জখম করে। এসময় মো.আলমগীর হোসেন দৌড়ে পালিয়ে রাস্তার পাশের পুকুরে ঝাঁপ দেয়। আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন পুকুর থেকে মো.আলমগীর হোসেন কে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইছ উদ্দিন জানান, ঘটনার এলাকা যেহেতু সোনারগাঁও থানায়, ঔ থানায় অভিযোগ দায়ের করতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT