1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

মাধবপুরসহ প্রায় এলাকাতে মধ্য রাতে আজান, মিছিল ও উলুধ্বনি

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ১১৩৬ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি: মধ্যরাতে মানুষ যখন ঘুমে, তখন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন পাড়ায় ‘করোনাভাইরাস ও ভূমিকম্প হবে, আকাশ থেকে পাথর পড়বে, একদিকে নেমে যাবে আকাশ, হতে পারে পৃথিবী ধ্বংস’ এমন গুজব রটানো হয়েছে।

এই গুজবে বিভ্রান্ত হয়ে কেউ কেউ রাত ১০টার পর থেকে রাত ১টা পর্যন্ত আজান দিয়েছেন; তারপরই শুরু হয় আল্লাহু আকবার ধ্বনিতে মিছিল। আবার সনাতন ধর্মাবলম্বীরা দিয়েছেন উলুধ্বনি আর সাথে কীর্তন।

করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে যখন মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার কথা বলা হচ্ছে, তখন এমন গুজবের কারণে মিছিলকে ঘিরে সাধারণ মানুষের মাঝে করোনা ছড়িয়ে পড়তে পারে। উপজেলার বিভিন্ন মসজিদের মাইকে ‘এলাকাবাসী আপনারা ওঠেন, রাত ২টায় ভূমিকম্প হবে’ বলে প্রচার করা হয়। সাথে সাথে দেওয়া হয় আজান। যার কারণে মানুষ ভয়ে একত্রিত হতে থাকে।

এসব গুজবের বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাক্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT