
বকুল কুমার দেবনাথ :
শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে ভেড়ামারার শ্রী শ্রী জগৎ জননী মাতৃ মন্দির প্রাঙ্গণে এক ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে রাধা গোবিন্দ পূজা, মঙ্গল শোভাযাত্রা র্যালি এবং আসন্ন শারদীয় দুর্গোৎসবের প্রতিমার কাঠামো উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ সেপ্টেম্বর ২০২৬ (১৭ ভাদ্র ১৪৩৩) শুক্রবার সকাল ৮:৩০ মিনিটে মন্দিরের আঙ্গিনায় অবস্থিত তুলসী মন্দিরে বিশেষ রাধা গোবিন্দ পূজার মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পূজা পর্ব শেষে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ভেড়ামারা শহরের বাসস্ট্যান্ড থেকে উপজেলা হয়ে চৈতন্যমোর দিয়ে শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে শোভাযাত্রা সম্পন্ন সমাপ্ত হয়। একই সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনা হিসেবে দেবী দুর্গার প্রতিমার কাঠামো উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান পুরোহিত হিসেবে উপস্থিত ছিলেন বিনয় কুমার পাঠক (বাপ্পি ঠাকুর)। মন্দির কমিটির সভাপতি শ্রী ওমর চাঁদ কুন্ডুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহাদেব কুমার কুন্ডুর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি সুকুমার বিশ্বাস, ক্যাশিয়ার শিশির কুমার রায়, কৈলাস কুমার পণ্ডিত, গৌতম কুন্ডু ও সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার রায়।
এছাড়াও এলাকার বিপুল সংখ্যক পুণ্যার্থী ও ভক্তবৃন্দ উক্ত মঙ্গল শোভাযাত্রা ও কাঠামো উদ্বোধন অনুষ্ঠানে সমবেত হন। সর্বজীবের মঙ্গল কামনায় প্রার্থনা ও প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।