1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ব্রাহ্মণবাড়িয়া সরস্বতীর প্রতিমা ভাঙচুর

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০
  • ৮৫৭ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দেবী সরস্বতীর প্রতিমা ভাঙচুরের খবর পাওয়া গেছে।
বুধবার ভোরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় ডিগ্রি কলেজে প্রতিমা ভাঙচুরের এ ঘটনা ঘটে। কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কলেজের গণিত বিভাগের শিক্ষক সুরঞ্জিত দাস ও কম্পিউটার সাইন্সের নরেন্দ্র সূত্রধর প্রতিমা রাখার রুমে ঢুকে দেখতে পান প্রতিমার মাথা ভাঙ্গা। বিষয়টি সঙ্গে সঙ্গে কলেজের অধ্যক্ষকে জানালে কলেজ কর্তৃপক্ষ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ প্রশাসনকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙ্গা প্রতিমা সংরক্ষণ করে একটি আলাদা রুমে তালাবদ্ধ করে রাখেন। সুরঞ্জিত দাস বলেন, শিক্ষার্থীরা বুধবার রাত ১১টা পর্যন্ত প্রতিমা সাজিয়ে রেখে চলে যায়। ভোররাতে পূজার্চ্চনার জন্য প্রস্তুতি নিতে এসে দেখতে পায় প্রতিমা ভাঙ্গা । চাতলপাড় ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ওমর আলী জানান, বিষয়টি নিয়ে আমরা খুবই মর্মাহত। খবর পাওয়ার পরপর আমরা সংশ্লিষ্ট সকলে অবহিত করেছি এবং দ্রুত সময়ের মধ্যে নতুন প্রতিমা এনে পূজার কাজ শুরু করা হয়েছে।

সূত্রঃ সমকাল

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT