1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের উজ্জ্বল স্মৃতি সংসদ একের পর এক মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটর সাইকেল শোডাউন। কয়রায় জেজেএসের ইআরসিসি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সমাপনী কর্মশালা। সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল। কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প। বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা। ডিএনএ টেস্টে প্রমাণিত হলো প্রতিবন্ধী তরুণীর সন্তানের পিতা আব্দুর রহমান। রংপুরে ধর্মঘটের সমর্থনে সড়কে টায়ার পোড়ানোর অভিযোগ, সাবেক কাউন্সিলরসহ ১৯ জনের নাম উল্লেখ করে এজাহার। পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় আহত -৬। কেশবপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও  মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা।

কেশবপুরের উজ্জ্বল স্মৃতি সংসদ একের পর এক মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

কেশবপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা গ্যাংগ্রিন রোগে আক্রান্ত মোঃ শফী বিশ্বাসের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মানবিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ। পৌরসভার ৪ নং ওয়ার্ডের
আলতাপোল গ্রামের মরহুম আইয়ুব বিশ্বাসের ছেলে শফী বিশ্বাসের চিকিৎসায় এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ অসুস্থ শফী বিশ্বাসের চিকিৎসায় সহযোগিতার পাশাপাশি তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উজ্জ্বল স্মৃতি সংসদের সভাপতি মাসুদ পারভেজ শহীদ, সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শামসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তাদিরুল ইসলাম ও মনিরুল আলম লিপটন, রাসেল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম, কোষাধ্যক্ষ এনামুল হোসেন, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, প্রচার সম্পাদক পল্লী চিকিৎসক সোহাগ বিশ্বাস, ধর্মবিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, সহধর্মবিষয়ক সম্পাদক উজ্জ্বল ঘোষ ও সুজন দাস, সহপ্রচার সম্পাদক জাহিদ হাসান বিশ্বাস এবং শিক্ষাবিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান।
এ ছাড়া সংগঠনের সদস্য শহিদুল ইসলাম, রাজু আহম্মেদ, রুবেল হোসেন, কামরুল হোসেন, জুয়েল হোসেন, রবিউল ইসলাম, সবুজ ও সুফল সিংহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ মানবিক উদ্যোগের মাধ্যমে অসচ্ছল, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন উজ্জ্বল স্মৃতি সংসদের নেতৃবৃন্দ। তাঁরা সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও শফী বিশ্বাসের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান এবং শফী বিশ্বাসের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
ছবিঃ
২৫/১১/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT