1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

রাষ্ট্রদ্রোহ মামলায় পুলিশ কনষ্টবল দেবপ্রসাদ বেনাপোল পোর্ট থানায় ৫ দিনের রিমান্ডে

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯
  • ৩৫৮ বার পঠিত

বেনাপোল প্রতিনিধিঃ বহুল আলোচিত বিতর্কীত পুলিশ সদস্য দেবপ্রসাদকে রাষ্ট্রদ্রোহ মামলায় ৫ দিনের রিমান্ডে এনেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। দেব প্রসাদ বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত একজন কনষ্টবল। সে তথ্য ভারতে বাংলাদেশের গুরুত্বপূর্ন তথ্য পাচারের অভিযোগে সম্প্রতি আটক হয়েছে।
বৃহস্পতিবার রাত্রে তাকে বেনাপোল থানায় রিমান্ডে আনা হয়েছে বলে জানিয়েছে পোর্ট থানা পুলিশ।

সুত্রমতে দেব প্রসাদ সাহা বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে গত ২০১৪ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ১৭ আগষ্ট পর্যন্ত কর্মরত ছিল। দেব প্রসাদ এই ইমিগ্রেশনে কর্মরত থাকা অবস্থায় বহু বিতর্কে জড়িয়ে পড়ে। কখনো মাদক নিয়ে বিজিবি সদস্যদের কাছে ধরা কখনো ডলার, হুন্ডি পাচারের অভিযোগ, কখনো অবাধে ভারতে কেন প্রবেশ করে এসব বিষয় নিয়ে বার বার আলোচনা সমালোচনার ঝড় বইলেও তৎকালিন তার উপরোরিমহল পুলিশ সদস্যদের অর্থের বিনিময়ে ম্যানেজ করে একই জায়গায় দীর্ঘ দিন কর্মরত থেকেছেন। দেব প্রসাদ পাসপোর্ট যাত্রীদের ভয়ভিত দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েও ওই সময় পত্রিকার শিরোনাম হয় কয়েকবার।

সম্প্রতি সে অভয়নগর একটি ফাঁড়ি থেকে ঢাকা উত্তরা আর্মড পুলিশে যোগদান করার পর এক এক করে ফাঁস হয় তার ভারতে দেশের গুরুত্বপুর্ন তথ্য পাচারের কথা। এ সংক্রান্ত বিষয়ে সে আটক হলে তাকে রিমান্ডের জন্য বেনাপোল পোর্ট থানার ওসি তদন্ত মেজবাহ উদ্দিন ১০ দিনের জন্য আদালতে আবেদন করে। আদালত তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল ১৯ তারিখ রাত থেকে তাকে বেনাপোল থানায় এনে রিমান্ডের কার্যক্রম শুরু হয়েছে বলে থানা সুত্র দাবি করে।

এ বিষয় বেনাপোল পোর্ট থানার এ এসআই আলমগীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি জানাতে অপরাগতা প্রকাশ করে বলেন, আপনারা ওসি স্যারের সাথে কথা বলেন। দেব প্রসাদ থানার কোথায় কোনরুমে আছে তাও থানায় যেয়ে দেখতে পাওয়া যায়নি।

বেনাপোল পোর্ট থানার ওসি তদন্ত মেজবাহ উদ্দিন বলেন, দেবপ্রসাদ সাহাকে রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে আনা হয়েছে। তবে তার রিমান্ড শেষ না হলে এখন কিছু বলা যাবে না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT