1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

ভারত থেকে বেনাপোল সীমান্তে অবৈধ প্রবেশ কালে বাংলাদেশি ৩২ নারী-পুরুষ ও শিশু আটক

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৩৩৪ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৩২ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোন পাচারকারী আটক করতে পারেনি বিজিবি।
রোববার (২৪ নভেম্বর) ভোরে বেনাপোল দৌলতপুর সীমান্তের বালুর মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ২ জন শিশু, ১১ জন নারী, ২ জন হিজড়া ও ১৭ জন পুরুষ রয়েছে। তাদের বাড়ি বাগেরহাট, মোড়লগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, মাদারীপুর, গোপালগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে।
খুলনার সেলিনা আক্তার জানায়, সে তার স্বামীর চিকিৎসার জন্য অবৈধপথে ভারত গিয়েছিল। ফেরার পথে তাদের আটক করা হয়।
বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার রাজু জানায়, অভাব অনটনের সংসার কাজের জন্য ভারত গিয়েছিলাম। সেখান থেকে ২ মাস কাজ শেষে ফেরার সময় তাদের আটক করে বিজিবি।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় বিজিবি ৩২ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করে। বিজিবি আমাদের কাছে তাদেরকে হস্তান্তর করেছে আমরা তাদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠিয়েছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT