1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

মাধবপুরে ডাকাতের হামলায় ৩ পুলিশ আহত:২ ডাকাত আটক

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯
  • ৩১৪ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে চেকপোস্টে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক এএসআইসহ পুলিশের ৩ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।

বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সুরমা চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় এএসআই জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সুরমা চা-বাগান এলাকায় চেকপোস্ট বসালে একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা চেকপোস্টে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। পরে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মোটরসাইকেল আরোহী দুই ডাকাতকে পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ আটক করা হয়।

আটককৃতরা হলো- নরসিংদীর বাসিন্দা আব্দুস সোবহান সুমন ও বাইজিদ মিয়া।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম দস্তগীর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত অন্য ডাকাতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. স্নিগ্ধ জ্যোতি চৌধুরী জানান, আহত তিন পুলিশ সদস্যের মধ্যে রুহুল আমিন নামে একজনের অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT