1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

বেনাপোল সিমান্ত থেকে ১৪ টি স্বর্ণ সহ নারী ও পুরুষ আটক

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৪০১ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: ভারতে পাচারকালে বেনাপোল সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বারসহ রবিউল ইসলাম (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক রবিউল যশোরের আরএন রোড এলাকার মনির উদ্দিনের ছেলে।

বুধবার (১৩ নভেম্বর) সকালে বেনাপোল সীমান্তের আমড়াখালী চেকপোস্ট থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।

অপর দিকে, বেনাপোলের দৌলতপুর সীমান্ত পথে ভারতে পাচারের সময় ৭ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বারসহ মনিরা খাতুন (৪০) নামে এক নারী স্বর্ণ কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক মনিরা খাতুন বেনাপোলের বড়আঁচড়া গ্রামের রমজান আলীর স্ত্রী।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বেনাপোলের দৌলতপুর সীমান্তের গরুর খাটালের সামনে থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।

২১ ব্যাটালিয়ন বিজিবির দৌলতপুর ক্যাম্প কমান্ডার সুবেদার মশিয়ার রহমান অধিকার নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, দৌলতপুর সীমান্ত পথে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন ওই নারী সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি তাকে ধরে। পরে তার শরীর তল্লাশি করে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT