1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

মাধবপুরে নারী শ্রমিককে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৩০৬ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার একটি ভাড়া বাসায় নিপা আক্তার (২৮) নামের এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এঘটনার পর থেকে ওই নারীর স্বামী শরিফ মিয়া নিখোঁজ রয়েছেন। উপজেলার ব্যাঙ্গাডুবা গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।

মাধবপুর থানার উপ-পরিদর্শক(এসআই) জহিরুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপড়তলা গ্রামের আহাদ মিয়ার মেয়ে নিপা আক্তার(২৮) চাকরি জন্য মাধবপুর উপজেলার ব্যাঙ্গাডুবা এলাকার হুমায়ুন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। সেখানে তার বোনকে নিয়ে ১ মাস ধরে বসবাস করছিলেন। তার বোন স্থানীয় একটি স্পিনিং মিলে চাকরি করতেন। মাঝে মাঝে নিপার স্বামী বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের শরিফ মিয়া বাসায় আসা যাওয়া করতেন। বৃহস্পতিবার রাতে নিপার স্বামী ভাড়া বাসায় আসেন। রাতে নিপা বাসার মালিকের ঘরে টিভি দেখে তার ঘরে ঘুমাতে যান। কিন্তু সকালে ঘুম থেকে না উঠলে বাড়ির মালিকের সন্দেহ হলে তিনি নিপার খোঁজ নিতে গিয়ে দেখেন দরজা বাইরে থেকে তালাবদ্ধ। পরে বাড়ির মালিক পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এসময় তার স্বামীকে খোঁজে পাওয়া যায়সি।

নিপার ভাই সজিব জানান, তার বোনকে হত্যা করা হয়েছে। হত্যাকারীর দৃষ্টামূলক বিচার দাবি করেন তিনি।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর জানান, নিপার বালিশে রক্তের দাগ রয়েছে। নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। ধারনা করা হচেছ এটি একটি হত্যাকান্ড। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT