1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

কেশবপুরের নদীতেই পাট জাগ বুড়িভদ্রার বুকে গ্রামবাংলার এক অপরূপ দৃশ্য!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৬ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

যশোরের কেশবপুর উপজেলার আলতাপোল চারের মাথা সংলগ্ন বুড়িভদ্রা নদী। একসময় যে নদীর বুকে স্রোত বইত, আজ সেখানে পানির স্বল্পতা। তবুও থেমে নেই কৃষকের জীবন-জীবিকা। নদীতে থাকা সামান্য পানিকেই কাজে লাগিয়ে কৃষকরা পাট জাগ দিচ্ছেন।
বাংলাদেশের নদ-নদী শুধু ভূগোলের অংশ নয়, এরা আমাদের ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি ও জীবনের অবিচ্ছেদ্য সঙ্গী। তবে আজ এই নদীগুলো একে একে নিঃশেষ হয়ে যাচ্ছে। যশোরের কেশবপুরের বুড়িভদ্রা নদী তার জীবন্ত উদাহরণ। এক সময়ের খরস্রোতা বুড়িভদ্রা আজ মরা নদীতে পরিণত হয়েছে। পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে গেছে, ফলে বর্ষাকালে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়।
নদীর শান্ত জলে সারি সারি পাটের আঁটি দূর থেকে দেখলে মনে হয় প্রকৃতি আর কৃষকের পরিশ্রম মিলে এঁকেছে এক জীবন্ত গ্রামবাংলার ছবি। পানি কমেছে, কিন্তু কৃষকের স্বপ্ন কমেনি।
এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় বাংলার মাটি, নদী আর কৃষক একে অপরের সঙ্গে কতটা গভীরভাবে জড়িয়ে আছে।
ছবিঃ
০২/০৯/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT