1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

ঝিনাইদহ ব্যাপারিপাড়ায় মা’কে ভরণপোষন না দেওয়ায় সন্তান গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১৮৬ বার পঠিত

সাইদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে মা’কের ভরণপোষণ না দেওয়ায় সরকারি কর্মকর্তা ছেলে ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে শহরের ব্যাপারীপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ব্যাপারীপাড়া এলাকার মরহুম বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ দম্পতির ছেলে মো. সাইফুল্লাহ (৪৪) ও তার স্ত্রী রুমা (৩০)।

মামলার এজাহার থেকে জানা গেছে, জহুরা খাতুনকে তার সন্তান সাইফুল্লাহ ও ছেলের স্ত্রী বিভিন্ন সময় শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। একইসঙ্গে ভরণপোষণ দিতেন না ও খেতে দিতেন না। এসব অভিযোগে বুধবার দুপুরে ছেলে ও ছেলের স্ত্রীর নামে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী জহুরা খাতুন।

ভুক্তভোগী জহুরা খাতুন বলেন, আমার শরীর খুব খারাপ। আমার হার্ট ব্লক। ছেলেকে বলার পরেও ডাক্তারে কাছে নিয়ে যায় না। ছেলে ও ছেলের স্ত্রী আমাকে ঠিকমতো খেতে দেয় না। আমি কিছু বললে তারা আমাকে মারে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ঝিনাইদহ প্রাইমারি টিসার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই)’র ইন্সট্রাক্টর সাইফুল্লাহ তার মা জহুরা খাতুনের ভরণপোষণ দেয় না দীর্ঘদিন। কিছু বললে মারধর ও নির্যাতনের হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায় মা জহুরা খাতুন গত ১৮ অক্টোবর ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগের বিষয়টি আদালতে পাঠালে আদালত মামলা নেওয়ার নির্দেশ দেয়। আদালতের নির্দেশে বুধবার থানায় মামলা হলে রাতে অভিযুক্ত ছেলে সাইফুল্লাহ ও তার স্ত্রী রুমা খাতুনকে গ্রেফতার করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT