1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

ঝিনাইদহে কাউন্সিলরের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১৯৩ বার পঠিত

সাইদুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সজল (৩০) এর বিরুদ্ধে স্ত্রী সীমা খাতুন কে গলা টিপে হত্যার অভিযোগে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন করেছে সীমার পরিবার। আজ দুপুরে সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের মহামায়া গ্রামে সীমার পরিবার নিজ বাড়ীতে সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলন শেষে মহামায়া বাজারে একটি মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। মানববন্ধনে গ্রামের নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন থেকে বক্তারা সীমা হত্যার বিচার দাবী করেন।
আদালতে মামলা সুত্রে জানা যায়, জেলার কালীগঞ্জ উপজেলার পৌর এলাকার কাশিপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সজল এর সাথে সদর উপজেলার মহামায়া গ্রামের শাহাজুল ইসলামের মেয়ে সীমার দুই বছর আগে বিয়ে হয়। সংসার জীবনে সীমার দাম্পত্য জীবন সুখেই কাটছিলো। গত পৌর নির্বাচনে সজল কাউন্সিলর পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে। যে কারনে অনেক টাকা ব্যায় হয়। নির্বাচনের খরচ যোগাতে স্ত্রী সীমার পরিবারের কাছে যৌতুক হিসেবে দুই লাখ টাকা দাবী করে। সীমার পরিবার টাকা দিতে অপারগতা স্বীকার করলে সেখান থেকে শুরু হয় সংসারে ঝগড়া অশান্তি। চলতে থাকে সীমার উপর নির্যাতন। বেশকয়েকবার সীমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাবার বাড়ি থেকে গত ১৫-৯-২২ ইং তারিখে সীমাকে সজলের বাড়িতে নিয়ে যায়।
সীমার বাবা শাহাজুল অভিযোগ করেন, তার জামাই সজল পরোকিয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন, সজল প্রায়ই বাহিরে রাত কাটাতো। ঘটনার আগের দিন রাতে সজল বাড়িতে ছিল না,এ নিয়ে ১৯-৯-২২ ইং তারিখ সকাল ৮ টার দিকে মেয়ে সীমার সাথে সজলের বাকবিতন্ডা হয়,একপর্যায়ে সীমাকে গলাটিপে হত্যা করে। পরে সীমা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে তাদের খবর দেয়। এঘটনায় সীমার বাবা শাহাজুল ইসলাম বাদী হয়ে আদালতে সজল তার বাবা সিরাজুল ইসলাম ও মা তাসলিমা খাতুন কে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT